• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরের নিখোঁজ যুক্তরাজ্য প্রবাসী বোরহান উদ্দিন শফির মরদেহ দুগ্ধ অবস্থায় জকিগঞ্জের হাওড় থেকে উদ্ধার কবিতা: বিপন্ন প্রকৃতি শিক্ষায় বিনিয়োগেই আগামীর বাংলাদেশ স্বপ্নজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের অভিনব প্রচারণা ধর্মপাশায় জামায়াতের প্রচারণায় বিশাল গণমিছিল নিয়ামতপুরে বাথান বাড়িতে হামলা করে লুটপাটের অভিযোগ দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরী, নারী মৈত্রীর মতবিনিময় সভায় বক্তৃতারা গোয়াইনঘাটে বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন বালাপাড়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর পাঁয়তারা

কবিতা: বিপন্ন প্রকৃতি

Reporter Name / ২৮ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

কলমে: নূরুল ইসলাম

পৃথিবীতে জন্মে মানুষ ধন সম্পদ করছে গ্রাস।
ধ্বংশ করে প্রকৃতিকে, ধরিত্রী মাতার সর্বনাশ।
জিনেছে সে মরুভূমি, সাগরের বুকে কতো দ্বীপ,
মজুদ করেছে ব্রহ্মাস্ত্র সেথা মারণাস্ত্র আনবিক।
সেখানে বানায় পরীক্ষাগার, রাসায়নিক ভান্ডার,
ধ্বংশ যজ্ঞ প্রস্তুত, নিশ্চিত করতে তার অভিসার।

চলছে সমানে ধ্বংশলীলা পাহাড় পর্বত নদীনালা,
পশুপক্ষী গাছপালা, দাবানলে পৃথিবীর বক্ষ জ্বালা।
পাহাড় কেটে গাছ কেটে চলে নির্মাণ অবিরাম,
পৃথিবীর বুক কেটে করছে ভূমি কতো নয়নাভিরাম।
দূষিত হচ্ছে আলো বাতাস, ভূগর্ভস্থ সুপেয় জল,
করছে সর্বদা অপেয় তাকে যেমন তাহা হলাহল।

এমন করে চলে যদি উঠবে নিশ্চিত রুদ্র শ্বাস,
বায়ুমণ্ডলের স্তরবিন্যাস হয়ে যাবে পূর্ণ বিনাশ।
জল আলো বাতাস বিনা বিপন্ন প্রাকৃতিক সম্পদ,
নষ্ট হবে ভারসাম্য,জীব বৈচিত্র্যের সমূহ বিপদ।
থাকবে না আর নীল গ্রহ, ভয়ংকর ঘটবে প্রলয়,
পৃথিবীর রুক্ষ রূপে তবে কি হবে তার পরিচয়!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd