কলমেঃ আরিয়ান আহমেদ
হারিয়ে যায়নি, শুধু রঙ হারিয়েছে এই হৃদপিণ্ডটার ,
সাদা-কালো ধুকপুকুনিতে এখনো বেঁচে আছি।
ভাঙা ঘড়ির কাঁটা হয়তো থেমেছে,
তবু হৃদয়ের সময় থামে না কখনো।
সুপ্রভাতের আলোয় যদি তুমি ফেরো কখনো
এই সাদা-কালোও রঙ খুঁজে পাবে আবার।
এই আসায় এখনো হারিয়ে যায়নি, থেমে থেমে এখনও চলে এই সাদা কালো হৃদপিণ্ডটা।
এখন আমি তোমার কাছে অন্য গ্রহের মানুষ হতে পারি কিন্তু আমি এখনো আমার মতে আগের মতোই আছি।
আমি তোমার চোখে হয়তো আজ অন্য গ্রহের কেউ,
চেনা মুখ, অচেনা মন, সময় বদলে দেয় যা।
তবুও আমি রয়ে গেছি আমার মতোই স্থির,
স্মৃতির পাতায়, ভালোবাসার একান্ত সেই ছবি ধরে নির্ভর।
তুমি বদলেছ, আমি নই—এটাই আমার সত্যি।