যদি ভালোবাসা হারিয়ে যায় মানুষের বুক থেকে,
যদি শিশুর হাসি ডুবে যায় যুদ্ধের শব্দে,
যদি সত্য কথা বললেই শাস্তি নামে,
তবে ধ্বংস হোক পৃথিবী,এই মিথ্যার রাজ্যে।
যদি ক্ষুধার্ত চোখে স্বপ্ন মরতে থাকে,
যদি ন্যায়ের পথে কাঁটা পেতে বসে অন্যায়,
যদি ক্ষমতার মদে মানুষ মানুষকে ভুলে যায়,
তবে ধ্বংস হোক পৃথিবী,এই অমানবিকতায়।
যদি মায়ের আঁচল নিরাপদ না থাকে,
যদি প্রেমের মানে হয় শুধু প্রতারণা,
যদি বিবেক ঘুমিয়ে থাকে লোভের কোলে,
তবে ধ্বংস হোক পৃথিবী,এই নিষ্ঠুরতায়।
তবু এক ফোঁটা আলো যদি কোথাও জ্বলে,
একজন মানুষ যদি মানুষ হয়ে দাঁড়ায়,
তবে নয় ধ্বংস,হোক নতুন ভোর,
পাপ ধুয়ে যাক, জাগুক মানবতার ।