• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ক্ষমতার রাজনীতি ও সাধারণ মানুষের দীর্ঘশ্বাস ডিমলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি খুলনায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কিশোরগঞ্জে হত্যা মামলার আসামীরা জামিনে মুক্ত বাদী পক্ষকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের গুরুত্বপূর্ণ মিটিং ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত কবিতাঃ রকমারী ভালোবাসা কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত হাজারো মানুষের অংশ গ্রহণে জগন্নাথপুরের বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

(৮০ দশক) তৎকালীন এ্যাড.ফজলুর রহমান শিকদার শুধু একটি নাম নয়,ছিলো একজন বিএনপি’র ইতিহাস

Reporter Name / ৪০৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

অ্যাডভোকেট মোঃ-ফজলুর রহমান শিকদার,যিনি দুঃসময়ে তার তারুণ্য,যৌবন ও পেশাগত জীবনের সবখানে শহীদ জিয়ার আদর্শ বুকে নিয়ে বিএনপি’র ঝান্ডা উড়িয়েছেন। একসময়
জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক ও সভাপতি ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার সাহেব। তৎকালীন সময় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের মিছিল হতো মাত্র ৫/১০ জনের তখনকার সময় ও উনি ছাত্রদলের নেতৃত্ব দিতেন একনিষ্ঠ ভাবে। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট জনাবঃ–ফজলুর রহমান শিকদার। কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সর্বপ্রথম কমিটির কার্য্যকরী সদস্য ও ছিলেন তিনি। ছিলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা আহবায়ক ও পরবর্তী সভাপতি। পরবর্তীতে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পদেও ছিলেন দীর্ঘদিন।

জনসেবাতেও পিছিয়ে ছিলেন না এ্যাডভোকেট মো.ফজলুর রহমান শিকদার। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও ১৯৮৪ সালে মিঠামইন উপজেলায় নিজ গ্রামে নিজ খরচে ঢাকী ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন তিনি। শুধু বিদ্যালয় প্রতিষ্ঠাই করেন’নি,শুরুতে বেশ কয়েক বছর বিদ্যালয়ের প্রধান শিক্ষকতাও করেছেন এ্যাড. মো.ফজলুর রহমান সিকদার।

এক কথায় অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার, যার কাছে শহীদ জিয়া ও বিএনপি’র আদর্শই শেষ কথা। মো.ফজলুর রহমান শিকদার কেমন মানুষ ছিলেন? কেমন নেতৃত্বের ও গুণের অধিকারী ছিলেন, বর্তমান প্রজন্ম ও নতুন নেতৃত্ব তা জানে ও না, জানার কথা ও নয়।
শিক্ষা প্রতিষ্ঠান,আদালত ক্যাম্পাস ও আন্দোলনের মাঠ–এক সময় সব জায়গায় বিএনপি সংখ্যায় ছিল খুব দুর্বল। মানুষ সে সময় বিএনপি’র নাম নিতে ভয় পেত। ঠিক সেখানে মো.ফজলুর রহমান শিকদার জ্বলজ্বল করতেন সূর্য্যের মত।

উনার গুণ যেমন আছে,দোষ ও আছে বিস্তর। যে সকল দোষ নিয়ে এ জমানায় রাজনীতি করা যায় না। যেমন প্রথমত উনি মিথ্যা বলেন না। মুখে বলেন এক রকম,কিন্তু কাজ করেন আরেক রকম উনি এমন টাইপের ব্যাক্তিও না। রাজনৈতিক মারপ্যাঁচ ও কুটকৌশল বুঝেন না। নীতি বিসর্জন দিতে পারেন না ওনি। হাইব্রিডদের সাথে বুক মিলাতে পারেন না এ্যাডভোকেট মো.ফজলুর রহমান শিকদার,অভ্যন্তরিণ কোন্দল ও দলাদলি করতে পারেন না তিনি।

সবার সব গুণ থাকতে নেই। আমরাও চাই এ্যাড.ফজলুর রহমান শিকদার ভাই যেমন ছিলেন, ঠিক তেমনেই থাকুন হৃদয়ে অলংকার হয়ে। আপনার মুল্যায়ন কেউ করতে না পারলে সেটা তার ব্যার্থতা,আপনার কিছু নয়। কিশোরগঞ্জের বিএনপি’র রাজনীতিতে আপনাকে অস্বীকারের সাধ্য কােন ব্যাক্তির বা গ্রুপের নেই। আল্লাহ এমন একজন ন্যায়,নিষ্ঠাবান, সৎ,আদর্শিক ব্যক্তিকে বাঁচিয়ে রাখুন হাজার বছর। পরিশেষে সকলের কাছে আমি এ্যাডভোকেট মো.ফজলুর রহমান শিকদার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd