• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুর যুব ফোরাম এর ব্যবস্হাপনায় মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ বটিয়াঘাটায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ কবিতাঃ শেষ অধ্যায়ের নীরবতা ​‘খামেনি মারা গেছেন’, ট্রুথ সোশ্যালে বিস্ফোরক দাবি ট্রাম্পের সিংগাইরে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটায় ভ্রাম্যমান আদালতে রাতে অভিযান জেল জরিমানা জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে- এমপি কয়ছর আহমেদ রামাদ্বান উপলক্ষ্যে গোয়াইনঘাট ছাত্র পরিষদের উদ্যোগে বই বিতরণ অপেক্ষা করুন মার্চের মধ্যেই পরিবর্তন দেখবেন: গোয়াইনঘাটবাসীকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর আশ্বাস মাননীয় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা জানান সাংবাদিক মো. বায়েজিদ বোস্তামী গোয়াইনঘাটে কেয়ার হসপিটালের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষার মানোন্নয়নে হা-মীম একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৭৭ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৮টা থেকে শিক্ষার মানোন্নয়নে হা-মীম একাডেমির হল রুমে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক সালাউদ্দিন হাবিবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হজরত মাওলানা আব্দ্লু মালেক মোহাম্মদ ইবনে দিনার নাজাত। মাদ্রাসার সহকারী পরিচালক আবুবকর সীদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা রুকন উদ্দিন, মাস্টার ওয়াহাদ, মাস্টার আসরাফ আলী, মাস্টার রবিউল হাসান ও মাওলানা লুৎফুর রহমান। এছাড়াও স্বাগত ক্তব্য রাখেন অভিভাবকসহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাকে জীবনমুখী ও আধুনিকায়ন করার মাধ্যমে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে বলেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে মাওলানা নাজাত বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্র-ছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি একাডেমীর শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। ফলাফল ও নৈতিক আচরণ নিশ্চিত করতে শিক্ষক- অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা, মাদ্রাসার নিয়ম-কানুন মেনে চলা, নিয়মিত ক্লাসে উপস্থিতি, বাড়ির কাজ সম্পন্ন করা এবং মাদ্রাসার বিজ্ঞপ্তিগুলো লক্ষ্য রাখা ইত্যাদি বিষয়ে জোর দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd