মোঃ আল আমিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ চত্তর থেকে বিজয় র্যালিটি শুরু করেপৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।
উপজেলা বিএনপির আহবায়ক
জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে,
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাজহারুল ইসলাম,জেলা যুব দলের সভাপতি খসরুজ্জামান শরীফ,জেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহিদ,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কের মধ্যে ছিলেন এ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, ফরিদ আহমেদ, এআই খান শিবলু,মোহাম্মদ সেলিম মাহবুব সবুজ,পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান লিমন,স্বপন আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়াসহ উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন বিএনপি ও তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫