প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ
হয়তো..
- মোঃ রহমত আলী
দানবদের ছাড় দেওয়া হয়েছে,
হয়তো পাকড়াও করার জন্য।
আলো দেখে না তাদের অন্তর,
হয়তো মোহরকৃত অন্ধ সেইজন্য।
সত্যবাদী বারবার অপদস্ত হচ্ছে,
হয়তো তাঁর ধৈর্য পরীক্ষার জন্য।
মিথ্যাবাদীকে সুযোগ দেওয়া হচ্ছে,
হয়তো একবার সত্য বলার জন্য।
নিরপরাধ সাজা ভোগ করছে,
হয়তো ভালো কিছু আছে তাঁর জন্য।
অপরাধী বুক ফুলিয়েই চলছে,
হয়তো শাস্তি প্রস্তুত তার জন্য।
অত্যাচারী মহা উল্লাস করছে,
হয়তো সময় ঘনিয়ে এসেছে তার জন্য।
নির্যাতিত মজলুম কেঁদে কেঁদে মরছে,
হয়তো আর্তনাদ মঞ্জুর হবে সেইজন্য।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫