মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর
আর্তমানবতার সেবায় দীর্ঘ বছর ধরে নিবেদিত জগন্নাথপুরের অন্যতম সামাজিক সংগঠন ‘হবিবপুর মাঝপাড়া সমাজ কল্যাণ যুব সংঘ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ এপ্রিল এক সাধারণ সভার মাধ্যমে ২০২৬-২০২৭ বর্ষের জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে মোঃ সিরাজ মিয়া-কে সভাপতি এবং মোঃ নিলু মিয়া-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটি গঠন শেষে সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন নেতৃত্বের হাত ধরে হবিবপুর মাঝপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনস্বার্থে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।
শুভেচ্ছা বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, "বিগত বছরগুলোর ন্যায় আগামীতেও আমরা এলাকার আর্তমানবতার সেবা, শিক্ষা ও সমাজ সংস্কারমূলক কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। নতুন কমিটির বলিষ্ঠ নেতৃত্বে আমাদের এই পথচলা আরও সুদৃঢ় হবে।"
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫