স্টাফ রিপোর্টার:
শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের স্মরণে এবং তাঁর হত্যাকাণ্ডের বিচার দাবিতে ইউনাইটেড স্টুডেন্ট অ্যান্ড পিপল সংগঠনের উদ্যোগে এক আবেগঘন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩-ই মার্চ শুক্রবার নারায়ণগঞ্জের খানপুর জোড়া ট্যাংকি রিসোর্টের মনোরম পরিবেশে এই ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউনাইটেড স্টুডেন্ট অ্যান্ড পিপল এর সম্মানিত সভাপতি সাহেদ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মেহেদী হাসান শিমুল এবং সহসাধারণ সম্পাদক তুরাগ ভাইসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জনতার বিপ্লব মিডিয়ান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও জনতার বিপ্লব ২৪-এর প্রতিষ্ঠাতা সম্পাদক, লেখক, কবি ও সাহিত্যিক উম্মে কুলসুম খন্দকার।উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় পেশাজীবি এসোসিয়েশনের সম্মানীত কন্দ্রীয় কমিটির আহ্বায়ক,ও জনতার বিপ্লব ২৪ পত্রিকার সম্পাদক মোঃ ওমর ফারুক,উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের স্টাফ রিপোর্টার মাহদি হাসান জিতু,নারায়নগঞ্জ মহানগর প্রতিনিধি তানিয়া রহমান সহ জনতার বিপ্লব ২৪ পরিবারের সদস্যরা। একটি সত্য ও ন্যায়ের লড়াকু প্রতিষ্ঠান হিসেবে জনতার বিপ্লব ২৪ পত্রিকার সকল সদস্যদের সেখানে আমন্ত্রণ করা হয়েছিলো।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ভাই ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামের এক সাহসী কণ্ঠস্বর। তাঁর নির্মম হত্যাকাণ্ড জাতির বিবেককে নাড়া দিয়েছে। বক্তারা দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান এবং বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই সংগ্রামের যাত্রা অব্যাহত থাকবে।
ইফতার মাহফিলটি সুষ্ঠুভাবে আয়োজন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের দায়িত্বশীল কর্মী আসন্ন নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসান মুন্না ভাই।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক ঐক্যবদ্ধ প্রতিবাদ, সংহতি ও ন্যায়বিচারের দাবির মিলনমেলায়।
শেষে শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫