নিজস্ব প্রতিবেদক:
রবিবার ১২ এপ্রিল রাত সাড়ে আটটায় নগরীর সোনাডাঙ্গাস্ত আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেমে এ পরিচালিত আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত রিয়াদুল জান্নাহ হিফযৃ মাদরাসার ৪ জন ছাত্র কে হিফযৃ সবক প্রধান করা হয়।
সবক প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন অএ মাদরাসায় শুধু আরবি শিক্ষাই নয় এখানে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সহ সরকার নির্ধারিত পাঠ্যক্রম শতভাগ অনুসরণ করা হয়।ক্যাডেট শৃংখলা সম্বলিত রিয়াদুল জান্নাহ হিফযৃ মাদরাসা বর্তমানে আধুনিক শিক্ষার একটি মডেল হতে পারে। প্রতিযোগিতা মুলক দুনিয়ায় নিজের স্থান করে নেওয়ার মতো এখানকার শিক্ষার্থীরা নিজেকে উপযোগী মানুষ হিসেবে তৈরি করতে পারবে বলে আশা প্রকাশ করেন। খুবই অল্প সময়ের মধ্যেই এই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের মনের মাঝে একটি জায়গা করে নিয়েছে।যা অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি মডেল হিসেবে পরিচিতি লাভ করতে পারবে। তিনি আরও বলেন অএ মাদরাসা টি একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান হিসেবে কোন দান সদকা ব্যতীরেকেই আন্তর্জাতিক মান বজায় রেখেই পরিচালিত হচ্ছে।যা বলা চলে ইতোমধ্যেই অভিভাবক দের অনুসরণ করার মতো একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।এটি দ্বীনি ও আধুনিক শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিতি লাভ করেছে।তাই আল কুরআনের আলোকে জীবন গড়তে অএ প্রতিষ্ঠানের সঙ্গে অন্য কোন প্রতিষ্ঠানের তুলনা হয়না।
সবক প্রধান অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমেদ্বীন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার প্রধান উপদেষ্টা, মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসাইন।
ছাত্রদের সবক প্রদান করেন মাদরাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ জাকির হোসেন।
এসময়ে উপস্থিত ছিলেন মাদরাসার হিফৃয বিভাগের প্রধান শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হাফেজ ক্বারী মোঃ আয়াতুল্লাহ সুলতান খান, হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম, হাফেজ ক্বারী হাসানুজ্জামান সিদ্দিকী, হাফেজ মুহাম্মদ আবদুল্লাহ, হাফেজ মুহাম্মদ ইব্রাহিম সহ বালক, বালিকা শাখা সহ অএ মাদরাসার অভিভাবক ও অভিভাবিকা এবং শিক্ষার্থীরা।
যাদেরকে হিফৃয সবক প্রদান করা হয়েছে
১. আবদুল্লাহ আল নোমান
২. আবদুল্লাহ আহমাদ
৩. সাকিবুল ইসলাম
৪. মোঃ আব্দুর নূর খলিফা।