প্রেম হবে নি:শেষ
ধুসর রঙের রাত্রি কাটছে কাটবে
আপনার মতো করে অবলীলা ক্রমে,
জীবন তেমনি প্রিয় রবে নাকো থেমে
সময় স্রোতের ধারা বয়ে চলে যাবে।
যুগলের যতোদিন ধরণীতে থাকা
ততোকাল রবো মোরা অবনীর পরে,
তারপরে চলে যাবো মৃত্তিকার গোড়ে
আর কভু হবে নাকো দুজনের দেখা।
তোমার হাতের লেখা প্রণয়ের চিঠি
নিথর নির্জীব হবে প্রেম হবে মাটি।
উঁকি মেরে দেখা দেখি হয়ে যাবে শেষ
তোমার আমার প্রেম রবে নাকো আর,
সফেদ বরণ হবে তোমারই কেশ
যৌবনের কথা ভেবে হবে জারজার।
বর্তমান কবিতা
সুরের ব্যঞ্জনা থাকে কবিতার মাঝে
ছন্দ তাল লয় থাকে তাতেই নিহিত,
সুরে সুরে গায় লোকে ব্যঞ্জনা নন্দিত
তাতে করে কাব্য লাগে মানুষের কাজে।
পদ্য ছন্দে মুক্ত ছন্দে মজা হয় বেশি
পাঠক লোকেরা সেটা বেশি মনে রাখে,
মুখস্তও করে সেটা হৃদে নেয় গেথে
গদ্য কবিতায় থাকে বিবৃতির খুশি।
গদ্যের কবিতা বেশি আধুনিক যুগে
বেশি কবি বর্তমানে গদ্য কাব্য লেখে।
স্বাধীনতা হীন দেখি সেই কবিতাতে
তবু ইচ্ছামত কবি কলম চালায়,
লিখুক কবিরা কাব্য সাহিত্য জগতে
লিখুক তারাও কিছু অসুবিধা নাই।