সত্যিই কি ভুলে গেলে?
সত্যিই কি ভুলে গেলে ওহে মোর সখি?
আরকি হবেনা তবে দুজনার কথা?
আরকি আমায় নিয়ে ঘামাবে না মাথা?
আরকি হবেনা কভু পত্র লেখালেখি?
আরকি হৃদয় মাঝে ভাববে না মোরে?
আরকি দিবে না ঠাঁই অন্তরের মাঝে?
পড়বে নাকি অন্তরে সকালে ও সাজে?
আর কি হবে না পুজো হৃদয় মন্দিরে?
তবে কি গো জিন্দা থেকে মারা গেলে তুমি
আসবে না ভালোবাসা তব পক্ষ হতে?
অনাবাদি র’বে তবে মোর চিত্ত ভূমি?
আর কি হবে না চলা পন্থ একসাথে?
মোরে ভুলে খুশি হলে খুশি হও তুমি
নীরবে হৃদয় ঘরে রুদ্ধ রবো আমি।
অক্ষম আশা সক্ষম হয়
অক্ষম চাহিদা গুলো চিত্তে জাগে সদা
তোমারে পাবার আশা ছাড়ে নাকো মন,
কখনো পেতাম যদি করে গো আপন
হতাম বড়োই ধন্য আমি এই হাদা।
তোমার শহরে যথা নানা বাতি জ্বলে
তোমার ছত্রিশ কল্লা দেখি হে তেমন,
কভু তুমি দুরে ঠেলো কখনো আপন
বদলে হৃদয় তব সদা পলে পলে।
জানি তুমি বহুরূপী তবু ভালোবাসি
কারণ তুমিই হলে জীবনে প্রথম,
পারিনা ভুলতে তাই আজো ভালোবাসি
দুর্বল অক্ষম আশা হয় যে সক্ষম।
একদা তোমারে পাবো হৃদে করি আশা
ধন্য হবো হাদা আমি পেয়ে ভালোবাসা।