• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

০১- বসন্তের প্রতিচ্ছবি

বসন্ত কাল শিমুল ফুটেছে,
কৃষ্ণচুরাও ফুটেছে।
টক টকে লালে লাল তাতে,
দারুণ শোভা পাচ্ছে।

ফাগুনের হাওয়া বইছে তবে,
খাঁ খাঁ রোদ্দুর দুপুরে।
জনমানবহীন মেঠো আল পথ,
কবি চলেছে একা একা।

এদিক ওদিক সামনের দিক
পথ চলেছে আঁকা বাঁকা।
হঠাৎ দু একটা কাক উড়ে এসে,
গাছের ডালে ডাকছে কা কা।

প্রজাপতিরা ডানা মেলে উড়ে,
ফসলের মাঠে মাঠে।
পাখিরা সব নীড়ে ফিরে যখন,
সূর্য টা নামে পাটে।

খানিক পরে একটা চিল,
শিমুল গাছের মগডালে।
কি যেন একটা খাচ্ছিলো,
আপন ঠোঁটে চিরে চিরে।

কবির চোখে বসন্ত কাল এক,
অপরুপ শোভা পায়।
কোকিল পাখি ডালে বসে,
কুহু কুহু কুহু গান গায়।

 

০২- উর্মি আপার মতন করে

স্বাধীন দেশে স্বাধীন প্রতিবাদ,
করেছে উর্মি আপা।
তার জন্য মবের রাজা,
উর্মির উপর ক্ষ্যাপা।

মবের রাজা ক্ষ্যাপলো ভীষণ,
করলো চাকুরী চ্যুত।
উর্মি আপাকে রাখলো জেলে,
করলো আরও অপকৃত।

ভয় করে না উর্মি আপা,
সাহস রাখে বুকে।
দেশের কথা বলবো তবে,
হউক না শত দুখে।

দেশ টা আমার জন্মভূমি,
স্বাধীন বাংলাদেশ।
রক্ত ঢেলে জয় করেছি,
লাখো শহীদের এ দেশ।

আসবে যখন বিপদ আপদ,
ঝড় ঝঞ্ঝা আবার।
উর্মি আপার মতন করে,
প্রতিবাদ হউক সবার।

০৩- বই মেলাতে যাবো

চলো চলো সবাই চলো,
বই মেলাতে যাবো।
বই মেলাতে গেলে মোরা,
নতুন বই আজ পাবো।

নতুন কবি নতুন লেখক,
লিখেছেন নতুন বই।
নতুন বইয়ের নতুন ছড়া,
পড়ি মোরা হই চই।

খোকা খুকু বুড়ো দাদু,
যাবো বই মেলায।
স্টলে স্টলে নতুন বই,
আনন্দে মন খেলায়।

বই পড়ি দেশ গড়ি,
গড়ি বাঙলাদেশ।
নতুন জীবন গড়ি মোরা,
স্বপ্ন সুখে আরও বেশ।

বন্ধু বান্ধব আত্মীয় স্বজন,
অনাথ এতিম ভাই বোন।
বৃত্তবানরা বই মেলাতে বই কিনে,
আজিকে দানবীর হোন।

০৪- রহমত আসে আসমান হতে

রহমত আসে রমজান মাসে,
খাস আসমান হতে।
রোজা রাখি সালাত পড়ি,
স্বয়ং খোদার পথে।

কোরান পড়ি দোয়া করি,
তুলি দুই হাত।
নিদ্রা হতে জাগি মোরা,
সুবেহ-সাদিকের রাত।

অজু করি সাহারী খাই,
বন্দেগি তার করি।
খোদা তাআলার দেখানো পথে,
নিজের জীবন গড়ি।

সত্য সঠিক কথা বলি,
সাহস নিয়ে চলি।
রহমত আসে আসমান হতে,
দিছে খোদা বলি।

০৫- শান্তি অশান্তি

ঘরে বাইরে খুঁজে ফিরি,
কোথাও নাই যে শান্তি।
পাড়া মহল্লায় মাঠে ময়দানে
সব খানেতেই অশান্তি।

সকাল বিকাল সব সময়
বাড়ছে ভাই সংঘাত।
ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিবাদ,
করছে তাঁরা রক্তপাত।

বিবেক বুদ্ধি সব হারিয়ে,
হিংসা বিদ্বেষে সারখার।
নিজের স্বার্থ হাছিল করতে,
করছে আজ পক্ষঘাত।

মিলে মিশে থাকলে তবে,
শান্তি সমাজ গড়বে বেশ।
করলে তবে হানা হানি,
অশান্তি সমাজ করবে শেষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd