নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর সৃষ্টিগড় গ্রামের বাসিন্দা লাল মিয়ার ছেলে শিমুল নামের কাতার প্রবাসী এক প্রতারক যুবক বলে অভিযোগ পাওয়া গেছে। কাতার প্রবাসী শিমুলের প্রতারণার শিকার শিবপুর উপজেলার বিরাজনগর গ্রামের আব্দুল হাসিমের ছেলে হারিস মিয়া। হারিস মিয়া জানান প্রবাসী শিমুল বাংলাদেশে তার স্ত্রী ইয়াসমিন ও বোন আখিনুর সাধারণ মানুষের সাথে প্রতারণা করে বাংলাদেশ থেকে মানব পাচার করছে।
তিনি আরো জানান তার শ্বশুরবাড়ি রায়পুরা উপজেলার সিরাজনগর গ্রামে। শশুর বাড়ির নিকটতম আত্মীয় আখিনুর। সেই সুযোগে আমার ছোট ছেলে গোলাম মোস্তফা সাদ্দাম হোসেনকে প্রবাসী কাতার শিমুলের কাছে ভালো বেতনে চাকরি দিয়ে পাঠাবে বিনিময় আমার দিতে হবে তাদেরকে চার লক্ষ টাকা। আমি সরল বিশ্বাসে ব্যাংকের মাধ্যমে তাদেরকে টাকা দেই। টাকা পরিশোধ করার পর আখিনুর ও ইয়াসমিন ৯ই এপ্রিল ২০২৪ সালে সাদ্দাম হোসেনকে ঢাকা এয়ারপোর্টে নিয়ে যায়। এরপর থেকে সাদ্দামের সাথে আমাদের আর কোন যোগাযোগ নেই। হঠাৎ একদিন সাদ্দাম ফোন দিয়ে বলে বাবা শিমুল ভাইকে দুই লক্ষ টাকা দেও তাড়াতাড়ি নতুবা আমার মারাত্মক ক্ষতি হবে। ছেলের কথা মতে অনেক কষ্ট করে আখিনুর ও ইয়াসমিনের নিকট এক লক্ষ টাকা নিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে সাদ্দামের সাথে আর কোন যোগাযোগ নাই। হঠাৎ জুলাই ২০২৫ সালে সাদ্দাম হোসেন ফোন দেয় এবং জানায় বাবা আমি এখন পুলিশ হেফাজতে আছি পুলিশের সহযোগিতায় ফোন দিয়েছি। সাদ্দামের বড় ভাই সাখাওয়াত জানান, শিমুল, ইয়াসমিন ,আখিনুর তারা মানব পাচার চক্রের সদস্য। আমার বাবা সহজ সরল হওয়ায় শিমুল ,আখিনুর , ইয়াসমিনের কথা বিশ্বাস করেছে। অবশেষে শিমুল ইয়াসমিন আখিনুর মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আমার ভাইকে মানব পাচার করেছে। আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে নরসিংদী মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনাল আদালতে মামলার রুজু করেছি। যার নম্বর ৪০/২০২৫। বিজ্ঞ আদালত শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন এফ আই আর করে আদালতে কপি প্রেরণ করার জন্য। সেই মোতাবেক শিবপুর মডেল থানার এফ আই আর হয়েছে যার নং -০১।
সাখাওয়াত আরো জানান কিছুদিন হয় কাতার প্রবাসী শিমুল বাংলাদেশে এসে অবাধে চলাফেরা করছে। পুলিশ আসামির ধরছেনা। তিনি আরো জানান মানব পাচারকারী সদস্য দ্বারা ভুক্তভোগী আরিফুল ইসলাম ও নরসিংদী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে তাদের বিরুদ্ধে মানব পাচারের মামলা রুজু করেছেন। আরো অনেকে ভুক্তভোগী আছেন শিমুল, ইয়াসমিন, আখিনুর এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
এই ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর মূল ঘটনা জানা যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫