• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ মাহে রমজান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ বাগেরহাটে সংরক্ষিত মহিলা আসনে এমপি পদপ্রার্থী শারমিন সুলতানা রুমা আলোচনায় শীর্ষে আমাকে খুঁজো না আর জগন্নাথপুরে শহিদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতিসভা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর বর্ণাঢ্য র‍্যালি: পবিত্র মাহে রমজানকে স্বাগত কবিতাঃ বসন্ত জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার কার্যকরী কমিটির ২০২৬ এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নীলফামারীর সদর নিমতলী বাজার হইতে রামগঞ্জ বাজার জিরো পয়েন্ট মোড়ে স্থানান্তরিত হলো (ওষুধ) টি-জেড ফার্মেসি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কিশোরগঞ্জ জেলার উন্নয়নশীল জনতার খোলা চিঠি

মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কিশোরগঞ্জ জেলার উন্নয়নশীল জনতার খোলা চিঠি

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুমঃ-

আমরা কিশোরগঞ্জবাসী আপনার নিকট কৃতজ্ঞ যে আমাদের ০৬ টি নির্বাচনী আসন আপনি ধানের শীষ দিয়েছেন। সেখান থেকে কিশোরগঞ্জবাসী আপনাকে ০৫ টি আসন সরাসরি ধানের শীষ মনোনীত করেছে এবং বাকী একটি দলের বিদ্রোহী প্রার্থীকেই নির্বাচিত করেছে জনগন।এই নিরঙ্কুশ বিজয় স্বাধীনতার পর বিগত ১২ টি জাতীয় নির্বাচনে আর হয় নি।

আপনি ভৈরব জনসভায় আপনার ০৬ জন প্রার্থীকে যেভাবে কিশোরগঞ্জবাসীর নিকট শপে দিয়ে গিয়েছিলেন, কিশোরগঞ্জবাসী ঠিক তেমনি তার প্রতিদান দিয়ে গেছে। আর সেজন্যই আপনার প্রতি কিশোরগঞ্জবাসীর আশা প্রত্যাশা অনেক বেশি।

নবীন- প্রবীণের মেলবন্ধনে যে মন্ত্রী সভা আপনি গঠন করেছেন সেটা ভালো হয়েছে, তবে সর্বোত্তম হয়নি।বিএনপির বিগত শাসনামলে একটি সফল ও দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় ছিলো শিক্ষামন্ত্রণালয়।সেই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ-০৩ (করিমগঞ্জ-তাড়াইল) এর নির্বাচিত এমপি ড. এম ওসমান ফারুক, যিনি সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা এবং কর্ণেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিধারী।তার দূরদর্শী নেতৃত্ব আর সততা শিক্ষাখাতকে উন্নতির চরম শিখরে নিয়ে গিয়েছিলো।তার মতো একজন সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত ব্যক্তিত্বকে মন্ত্রীসভায় জায়গা না দেওয়ার সিদ্ধান্তটা পুনরায় বিবেচনার অনুরোধ রইলো।

আমি জানি, এই মন্ত্রী সভায় আরও রদ-বদল হবে এবং মন্ত্রীসভার আকারও বড় হবে। আমরা কিশোরগঞ্জবাসীর চাওয়া পরিবর্তিত এবং পরিমার্জিত মন্ত্রীসভায় আমাদের কমপক্ষে একজন এমপি থাকবেন পূর্ণমন্ত্রী হিসেবে।আমরা কিশোরগঞ্জবাসীর এই আবদার আপনি রাখবেন আশাকরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd