• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে- এমপি কয়ছর আহমেদ রামাদ্বান উপলক্ষ্যে গোয়াইনঘাট ছাত্র পরিষদের উদ্যোগে বই বিতরণ অপেক্ষা করুন মার্চের মধ্যেই পরিবর্তন দেখবেন: গোয়াইনঘাটবাসীকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর আশ্বাস মাননীয় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা জানান সাংবাদিক মো. বায়েজিদ বোস্তামী গোয়াইনঘাটে কেয়ার হসপিটালের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল সম্পন্ন সারা দেশের ন্যায় কিশোরগঞ্জে ও পালিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নরসুন্দা নদী দখল করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের পায়তারা কবিতা মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা বিজয়নগরে বেপরোয়া রহিম মিয়া গং মাদক সিন্ডিকেট

মাননীয় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা জানান সাংবাদিক মো. বায়েজিদ বোস্তামী

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং, সকাল ১১ ঘটিকায় কুলিয়ারচর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জনাব মো. শরীফুল আলম (এমপি), মাননীয় প্রতিমন্ত্রী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার পর এই প্রথম কুলিয়ারচর উপজেলা থেকে একজন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী পেয়েছেন স্থানীয় জনগণ। উক্ত মতবিনিময় সভায় তিনি মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। নির্বাচনের পূর্ববর্তী সময়ের সকল দাবি পূরণ বিষয়ে প্রতিটি বিষয়ের ব্যাখ্যা দিয়ে সবাইকে আশ্বস্ত করেন।
সেই সঙ্গে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের মতামত গ্রহণ করে অত্যন্ত সুন্দর ও ইতিবাচক দৃষ্টিতে যথাযথ জবাব দেন। মনে হয়, যেন সত্যিই তিনি গণমানুষের নেতা।

এ সময় কুলিয়ারচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ, হোমিওপ্যাথি ডাক্তার আবদুল হান্নান ভূঁইয়া কুলিয়ারচর বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন কুচক্রী মহলের চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে থাকেন—এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আরও জোরদার দায়িত্ব পালনের জন্য সহযোগিতা কামনা করেন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেন, কোনো অন্যায়কে ছাড় দেওয়া হবে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুবদল সভাপতি, ছয়সূতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, পৌর ও সকল ইউনিয়নের শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের নেতাকর্মীরা।

উক্ত মতবিনিময় সভা শেষে কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা জানান কুলিয়ারচর ৬ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট চাকরিজীবী ও সাংবাদিক মো. বায়েজিদ বোস্তামী (রনি)।

তাঁর পিতার নাম মরহুম আবদুল বাছেদ ভূঁইয়া এবং মাতার নাম মাহমুদা বেগম। মো. বায়েজিদ বোস্তামী চাকরিজীবী হলেও তিনি একজন কবি, গীতিকার, সুরকার, শিল্পী ও সাংবাদিক। ছোটবেলা থেকে ঢাকার মিরপুরে বসবাস করে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা জীবন সম্পন্ন করেন। শিক্ষা জীবনে উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি পল্লী চিকিৎসক ও সি-ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য এনজিও সংস্থার অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংস্থাটি ১২ জেলায় ১৩৬টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রম ও বিভিন্ন সেবা প্রদান করে লক্ষ্যিত জনগোষ্ঠীর চাহিদা পূরণে কাজ করছে। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রাণিসত্তার কল্যাণেও অকাতরে কাজ করে যাচ্ছেন। সেই সাথে বিএনপির ধানের শীষের পক্ষে বিজয় উপলক্ষে একটি কবিতা লিখেছেন যা গান হিসেবে প্রযোজ্য। এই কবিতা ও গান ধানের শীষের প্রতীক নিয়ে খালেদা জিয়ার স্মরণে তারেক জিয়াকে উপহার হিসেবে দিতে চান। সুর ও শিল্পী নিজেই। কবিতা নিচে দেওয়া হলো:

কবিতা: জিতলো এবার ধান
কবি: মুহাম্মাদ বায়েজিদ বোস্তামী
কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

জিতলো এবার ধান,
গৌরবের উত্থান।
স্বৈরাচারের পতন হয়ে
দেশ পেল সম্মান।

জাতীয়তাবাদী মন জাগ্রত,
সাহসী মন হয়ে;
ভোটটি সবাই দিল ধানে,
তারেক জিয়ার হয়ে।

দেশের দশের সবার চাওয়া-
ধান আনিব ঘরে;
দেশ বাঁচাতে রুখব মোরা,
যায় যদি আমি মরে।

শহীদ জিয়া, খালেদা জিয়ার
স্বপ্ন মনে আছে;
তারেক জিয়া প্রধানমন্ত্রী
হল ভাষার মাসে।

করব কাজ, গড়ব দেশ-
সবার আগে বাংলাদেশ।
ধানের শীষকে সাথে রেখে
রক্ষা করব আমার দেশ।

কুলিয়ারচর উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীরা প্রতিমন্ত্রী মহোদয়ের বক্তব্যে অত্যন্ত আশান্বিত হন। স্থানীয় জনগণও তাঁর সরল ও সাধারণ কথাবার্তার জন্য ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd