• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পুসাগ ট্যালেন্ট হান্ট মেধাবৃত্তি প্রদান ও গ্রান্ড ইফতার অনুষ্ঠিত কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন শহীদ শরীফ ওসমান হাদী স্মরণে ইফতার মাহফিল: বিচার ও ইনসাফের দাবিতে সংগ্রাম চলবে — ইউনাইটেড স্টুডেন্ট অ্যান্ড পিপল সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি বটিয়াঘাটার ভান্ডারকোটে যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫ নং যশোদল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের রাজত্ব ও পুলিশের তাচ্ছিল্য—কিশোরগঞ্জ স্টেশনে জিম্মি সাধারণ যাত্রী

বিয়ের সানাই বাজা বাড়িতে এখন কান্নার রোল

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

 

মোঃ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট

আনন্দের উৎসব মুহূর্তেই পরিণত হলো বিষাদে। খুলনার কয়রা থেকে ছেলের বিয়ে দিয়ে নতুন বউ নিয়ে ফেরার পথে বাগেরহাটের রামপালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকসহ তার পরিবারের ১৩ জন সদস্য। মাইক্রোবাসের চালক নাঈমও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই ঘটনায় পুরো মোংলা শহর এখন স্তব্ধ।

সূত্রে জানা গেছে, বুধবার রাতে ছেলেকে বিয়ে করাতে খুলনার কয়রায় গিয়েছিলেন আবদুর রাজ্জাক। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিয়ের অনুষ্ঠান শেষে দুই জমজ শিশুসহ পরিবারের ১৫ জন সদস্য নিয়ে মাইক্রোবাসে করে মোংলার উদ্দেশ্যে রওনা হন। বিকেল ৩টার দিকে রামপাল উপজেলার গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ১৩ জন। নিহতদের মধ্যে আবদুর রাজ্জাকের ছেলে জনি, আব্দুল্লাহ, আল-আমিন ও মেয়ে ঐশীসহ পরিবারের অন্য সদস্য ও সন্তানরা রয়েছেন। মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যাওয়ায় উদ্ধার কাজ চালাতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত মণ্ডল জানান, মরদেহগুলো উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মেহনাজ মোশাররফ জানান, সেখানে শিশুসহ ৯ জনের মরদেহ আনা হয়েছিল, যাদের মৃত অবস্থাতেই হাসপাতালে পৌঁছানো হয়।

এই শোকাবহ ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী নিজেও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd