• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরের নিখোঁজ যুক্তরাজ্য প্রবাসী বোরহান উদ্দিন শফির মরদেহ দুগ্ধ অবস্থায় জকিগঞ্জের হাওড় থেকে উদ্ধার কবিতা: বিপন্ন প্রকৃতি শিক্ষায় বিনিয়োগেই আগামীর বাংলাদেশ স্বপ্নজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের অভিনব প্রচারণা ধর্মপাশায় জামায়াতের প্রচারণায় বিশাল গণমিছিল নিয়ামতপুরে বাথান বাড়িতে হামলা করে লুটপাটের অভিযোগ দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরী, নারী মৈত্রীর মতবিনিময় সভায় বক্তৃতারা গোয়াইনঘাটে বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন বালাপাড়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর পাঁয়তারা

বিএনপি থেকে পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন জলঢাকা উপজেলার আফতাব হোসেন

Reporter Name / ৬৯ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

 

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী দল বিএনপি ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা বিএনপির কাউন্সিল সদস্য ও গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আফতাব হোসেন।

রোববার (১ জানুয়ারি) দুপুরে জলঢাকা উপজেলা জামায়াতের কার্যালয় আল-ফালাহ অফিসে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদানের লক্ষ্যে সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মো. আফতাব হোসেন। শহীদ জিয়ার শাসনামল থেকেই তার রাজনৈতিক সম্পৃক্ততা শুরু হয়। তিনি গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি উপজেলা বিএনপির সদস্য এবং গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

জামায়াতে যোগদান শেষে আফতাব হোসেন বলেন,
“দেশ ও মানুষের কল্যাণে আদর্শিক রাজনীতি করার লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে আমি বিশ্বাস করি।”

এ সময় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. কামরুজ্জামান বলেন, “একজন দায়িত্বশীল ও অভিজ্ঞ রাজনৈতিক নেতার যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে। আগামীর আন্দোলন-সংগ্রামে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।”

এদিকে দীর্ঘদিনের বিএনপি নেতার দল পরিবর্তনের ঘটনায় জলঢাকা উপজেলার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd