• বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

বাগেরহাটে নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

 

মোঃ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট

বাগেরহাটের মোংলায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা ইস্যুকৃত বাহিনীর অস্ত্রের গুলিতে এম সালেহ আহমেদ (৪২) নামের এক কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মোংলার কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে ওই ঘটনা ঘটে।

নিহতের নাম এম সালেহ আহমেদ (৪২)। নৌবাহিনীর এই পেটি অফিসার প্রেষণে কোস্টগার্ডে নিযুক্ত ছিলেন। নিজের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি চালান বলে জানা গেছে।

নিহত সালেহ আহমেদের গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের ঢুলিগাতী গ্রামে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গুলির শব্দ শুনে আশপাশে থাকা কোস্টগার্ড সদস্যরা গার্ড রুমে ছুটে গিয়ে বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে দেখতে পায়। দ্রুত তারা সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় বাগেরহাটের মোংলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্দ শেষে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে নিহতের পরিবার বা বাহিনীর পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd