• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ মাহে রমজান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ বাগেরহাটে সংরক্ষিত মহিলা আসনে এমপি পদপ্রার্থী শারমিন সুলতানা রুমা আলোচনায় শীর্ষে আমাকে খুঁজো না আর জগন্নাথপুরে শহিদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতিসভা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর বর্ণাঢ্য র‍্যালি: পবিত্র মাহে রমজানকে স্বাগত কবিতাঃ বসন্ত জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার কার্যকরী কমিটির ২০২৬ এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নীলফামারীর সদর নিমতলী বাজার হইতে রামগঞ্জ বাজার জিরো পয়েন্ট মোড়ে স্থানান্তরিত হলো (ওষুধ) টি-জেড ফার্মেসি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কিশোরগঞ্জ জেলার উন্নয়নশীল জনতার খোলা চিঠি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর বর্ণাঢ্য র‍্যালি: পবিত্র মাহে রমজানকে স্বাগত

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নীলফামারীর ডিমলা উপজেলায় বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাগরিব নামাজের পর ডিমলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিমলা বিজয় চত্বরের পাশে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, জেলা প্রকাশনা সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, উপজেলা সভাপতি রহমত আলী ও উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। এ মাসের পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনায় রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান তারা। বিশেষ করে ব্যবসায়ী, হোটেল-রেস্তোরাঁ মালিক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি রমজানের আদর্শ বজায় রেখে সঠিক নিয়মে ব্যবসা পরিচালনার অনুরোধ জানানো হয়।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন। আয়োজকদের দাবি, এ ধরনের কর্মসূচি সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd