• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশ–বিজিবির যৌথ অভিযান, গুলিতে আহত জাবেরসহ শতাধিক শাহবাগে পুলিশের হামলায় ‘জনতার বিপ্লব ২৪’-এর সম্পাদক ও প্রকাশক কুলসুম খন্দকার গুরুতর আহত সাতকানিয়া–লোহাগাড়ায় ভোটের লড়াইয়ে উত্তাপ, দুই প্রার্থীর জনপ্রিয়তায় সমান প্রত্যাশা সুনামগঞ্জ-৩ ধান ও তালার লড়াইয়ে ‘ঈগলের’ বাজিমাতের আভাস বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তানোরে র‍্যালি জগন্নাথপুরে এবি পার্টি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ বটিয়াঘাটা ৭নং আমিরপুর ইউনিয়নে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত তানোরে নির্বাচনি প্রচারণার জনসভায় যাওয়ার প্রস্তুতিকালে জামায়াত সমর্থক পিতা–পুত্রের ওপর বিএনপি নেতাকর্মীর হামলা কবিতাঃ একটা ঘর চাই! বোয়ালিয়াকুল তরুণ সমাজ কতৃক আয়োজিত মিনি ফুটবল ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তানোরে র‍্যালি

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

শাহরিয়ার আহমেদ সুমন, তানোর উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলার তানোর উপজেলায় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, সকাল ৯টা ১৫ মিনিটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলার তানোর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র‍্যালি তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি মুহতারাম মো. রেজওয়ানুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শিবিরের সেক্রেটারি জনাব মো. মমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে। সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত ইসলামী ছাত্রশিবির এ দেশের মাটি ও মানুষের কল্যাণে সংগ্রাম করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি আবারও জুলাই আন্দোলনের মতো সংগ্রামের প্রয়োজন হয়, তবে ছাত্র শিবির তা করতে প্রস্তুত। যারা ভারতের আধিপত্যকে প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে লাল কার্ড দেখাতে হবে।
এ সময় বক্তারা শহীদ হাদির হত্যার বিচার দাবি করেন। র‍্যালিটি হলের মোড় থেকে শুরু হয়ে তানোর উপজেলা মডেল মসজিদে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd