• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]

বটিয়াঘাটায় জেজেএস-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

বটিয়াঘাটা প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটা উপজেলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
“অ্যাডভোকেসি অ্যান্ড কো-অর্ডিনেশন উইথ ক্লাইমেট চেঞ্জ অ্যাক্টরস শীর্ষক এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী কুন্ডু, বটিয়াঘাটা ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস, জলমা ইউপি চেয়ারম্যান পার্থ রায়, বটিয়াঘাটা ইউপি প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক মোঃ ইমরান হোসেনসহ শিক্ষক, সিপিপি প্রতিনিধি ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ।সভায় সভাপতিত্ব করেন উপজেলা জলবায়ু শিশু ফোরামের সভাপতি সুমাইয়া আক্তার। সভায় এসসিভিএল প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার নব কুমার সাহা।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উপজেলা জলবায়ু শিশু ফোরামের সদস্যদের কার্বন নিঃসরণ হ্রাস, বৃক্ষরোপণ, সাইক্লোন শেল্টার সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রমের পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন।তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সাইক্লোন শেল্টারগুলোতে যেসব সমস্যা চিহ্নিত করা হয়েছে, সেগুলো প্রশাসনের নজরে আনা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দুর্যোগকালীন সময়ে দুগ্ধদানকারী মায়েদের জন্য সাইক্লোন শেল্টারে ব্রেস্টফিডিং কর্নার স্থাপনসহ বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে ইউপি চেয়ারম্যান ও শিক্ষকদের নিজ নিজ এলাকার সাইক্লোন শেল্টারের ছোটখাটো সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরে জানান, ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে শিশু প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে। এছাড়া হোগোলবুনিয়া গ্রামের হাটবাটি এলাকার ঝুঁকিপূর্ণ সাঁকো পুনঃনির্মাণ বা স্থায়ী অবকাঠামো নির্মাণের আশ্বাস দেন তিনি।
সভায় শিশু ফোরামের সদস্যরা তাদের কার্যক্রমের সাফল্য, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পার্থ রায় বলেন, প্রগতি স্কুল সংলগ্ন এলাকায় সিটি কর্পোরেশনের আবর্জনা ফেলার কারণে সৃষ্ট সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতায় দ্রুত এ সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) কেএনএস ও বিএমজেট-জার্মানির সহযোগিতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১০টি উপকূলীয় উপজেলা এবং খুলনা মহানগর এলাকায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় শিশুদের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে “স্ট্রেনদেনিং চিলড্রেন’স ভয়েস অ্যান্ড লিডারশিপ ইন অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার রিস্ক ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd