ক্রাইম রিপোর্টার:
খুলনায় নির্মাণাধীন লবণচরা থানা ভবনের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নগরীর লবণচরা গুলজান সিটি এলাকায় নির্মাণাধীন ভবনটি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে আইজিপি চলমান নির্মাণকাজের অগ্রগতি, মান ও বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি একটি আধুনিক, কার্যকর ও জনবান্ধব থানা ভবন গড়ে তোলার আহ্বান জানান।
পরিদর্শন শেষে লবণচরা থানা প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন আইজিপি, যা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রতীক হিসেবে বিবেচিত।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল হাসান (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মাদ রাশিদুল ইসলাম খান (বিপিএম-সেবা, পিপিএম-বার)সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫