শামসুন্নাহার সুমা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য এমপি নুরুল ইসলাম বুলবুল । এ উপলক্ষে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরো ছিলেন বিশেষ অতিথি অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান সাবেক চেয়ারম্যান সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জ অধ্যাপক মোঃ আবু বকর সেক্রেটারি , বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা হাফেজ আব্দুল আলীম আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ মোজাম্মেল হক, সভাপতি জামায়াত ইসলামী চরবাগডাঙ্গা ইউনিয়ন শাখা।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গার একটি মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চার থেকে পাঁচ হাজার রোজাদার মানুষ একসঙ্গে ইফতার করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল ইসলাম বুলবুল বলেন, “রমজান মাস সংযম, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।’ এই মাসে অসহায় ও রোজাদার মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, এতে সমাজে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
ইফতার শেষে উপস্থিত সকলের মাঝে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।