এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নওগাঁর নিয়ামতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুবদলের আহবায়ক মনজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, মেহেদী হাসান, যুবদলের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন সিরাজী পলাশ প্রমূখ।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫