এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে পৃথক স্থানে দুইজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলে আনার সময়
আকস্মিক বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত অনুকূল মহন্ত ওই গ্রামের পাতু মহন্তের ছেলে।
অপরদিকে, হাজিনগর ইউনিয়নের খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫