এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নওগাঁ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম ও তার সমর্থকরা।
এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর হাই স্কুল মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নওগাঁ-১ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।
বক্তব্যে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান এবং দেশের কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি আরো বলেন জামায়েতে ইসলামী ক্ষমতায় গেলে ধনী গরিব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এর কোন ভেদাভেদ থাকবে না। সকল ধর্মের লোকজন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, তাদের নিরাপত্তার জন্য সর্বদাই কাজ করবে জামায়েতে ইসলামী।
এ সময় জনসভায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শরিক দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।