• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন জামায়াতের আমীর ড শফিকুর রহমান কিশোরগঞ্জের ৩২ এলাকায় বৃদ্ধা মহিলা কে কোপাল ভাড়াটিয়া দম্পতি, স্বর্ণালংকার লুট প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকিয়া, যোগাযোগ কমিয়ে দেয়া স্বামীর সাথে গোপন ছবি, ভিডিও ফেইসবুকে প্রকাশ বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ঐতিহ্যের ধারায় প্রাণবন্ত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়া সদর ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত আব্দুল মন্নানের ইন্তেকাল কয়রা-পাইগাছায় ধানের শীষের ভোট চাইতে মাঠে বিএনপি লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযান: অস্ত্রসহ বাবুল ও ওয়ারেন্টভুক্ত আবু তাহের আটক স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে খুলনায় আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা সকল যল্পনা, কল্পনা এখন বাস্তবে পরিনতি লাভ করায় ধানের শীষের উচ্ছাস কিশোরগঞ্জে প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী আজীবন সম্মাননায় মনোনীত

নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন জামায়াতের আমীর ড শফিকুর রহমান

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

শামসুন্নাহার সুমা, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জামায়াতের আমীর ড শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলায় নির্বাচনী জনসভায় এসে নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন-দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাদের রাজনীতির মূল লক্ষ্য। একজন সাধারণ মানুষ অন্যায় করলে যে শাস্তি পাবে, সেই একই অপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী ও এক শাস্তি পাবে।
বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সরকারি কলেজ মাঠে ১১দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন -দেশে চাঁদাবাজ ও দুর্নীতির পথ বন্ধ হয়ে যাবে। আমরা ন্যায়বিচার কায়েম করতে চায়।যে দেশে ন্যায়বিচার নেই সে দেশে কখনো কারো শান্তি থাকতে পারে না।

তিনি যুবকদের নিয়ে বলেন -যুবকদের অপমান এবং লজ্জাদায়ক বেকার ভাতা না দিয়ে তাদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব।তারাই এই দেশ গড়বে তাই তাদের হাতেই আমরা এই দেশ তুলে দিতে চাই।

তিনি আরও বলেন -“উত্তরবঙ্গকে কৃষি ও শিল্পের রাজধানীতে পরিণত করা হবে, আমকেন্দ্রিক ইপিজেড নির্মাণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জের বন্দরগুলো দিয়ে ভারত ও নেপালের সাথে ব্যবসা -বানিজ্য সম্প্রসারণ করার কথাও তিনি ব্যক্ত করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর আবুজার গিফারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন -জামায়াতের সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ। চাঁপাইনবাবগঞ্জ -১আসনের সঃসদ সদস্য প্রার্থী ডা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ -২আসনের প্রার্থী ড মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের প্রার্থী মোঃ নুরুল ইসলাম বুলবুলসহ জামায়াত ও জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বক্তব্য শেষে তিনি চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd