এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকা না দেওয়ায় সুনীল পাহান(৪০) নামের এক আদিবাসী ব্যক্তি হত্যার শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত জগলু পাহানকে হেফাজতে নিয়েছে পুলিশ।
গতকাল (১৪ মে) বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ডাহুকা কাখশা আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে।
নিহত সুনীল পাহান ওই এলাকার মৃত বগা পাহানের ছেলে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত প্রসেনজিৎ মান্দা উপজেলার বাসিন্দা। বিয়ের পর থেকেই অভিযুক্ত প্রসনজিৎ কাখশা গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। গতকাল রাতে
প্রসনজিত ও একই গ্রামের কুলি পাহানের ছেলে জগলু সুনীল পাহানের বাড়িতে প্রবেশ করেন। টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নিহত সুনীলের বাড়িতে পড়ে থাকা বাঁশ দিয়ে আঘাত করেন প্রসেনজিৎ। বাঁশের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পরে স্হানীয়রা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডে নিহত সুনীলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫