মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি
দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘নন্দিত টেলিভিশন’-এর কর্ণধার, বিশিষ্ট সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ ফজলুল হক ফজলু স্যারের শুভ জন্মদিন আজ। বিশেষ এই দিনে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছেন তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষিত ও গুণগ্রাহীরা।
মোহাম্মদ ফজলুল হক ফজলু কেবল একজন সফল উদ্যোক্তাই নন,বরং একজন মানবিক ও অমায়িক ব্যক্তিত্ব হিসেবে মিডিয়া অঙ্গনে অত্যন্ত সুপরিচিত। তার বলিষ্ঠ নেতৃত্বে ‘নন্দিত টেলিভিশন’ আজ সাফল্যের অনন্য উচ্চতায় পৌঁছেছে। তার সান্নিধ্য ও দিকনির্দেশনা তরুণ সংবাদকর্মী ও সংস্কৃতিকর্মীদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছে।
মোহাম্মদ ফজলুল হক ফজলু কেবল একটি টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক বা স্বত্বাধিকারীই নন,বরং তিনি সংবাদ ও বিনোদন জগতের এক নিরলস কারিগর। তার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শী চিন্তার ফসল হিসেবে ‘নন্দিত টেলিভিশন’ আজ দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। পেশাদারিত্বের গাম্ভীর্যের আড়ালে তার যে অমায়িক ও বিনয়ী ব্যক্তিত্ব রয়েছে, তা তাকে সহকর্মীদের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
জন্মদিন উপলক্ষে তার এক পরম শ্রদ্ধাশীল শুভাকাঙ্ক্ষিতের মধ্যে নন্দিত টেলিভিশনে কর্মরত কিশোরগঞ্জ সদর প্রতিনিধি (নিজাম উদ্দীন) জানান
শ্রদ্ধেয় ফজলু স্যার আমাদের জন্য শুধু একজন বস নন, বরং একজন দিকনির্দেশক অভিভাবক। আজকের এই বিশেষ ক্ষণে তাকে দেওয়ার মতো কোনো পার্থিব উপহার হয়তো আমাদের কাছে নেই,কিন্তু রয়েছে হৃদয়ের অন্তঃস্থল থেকে আসা অকৃত্রিম ভালোবাসা। তার মতো একজন গুণী ও উদার মানুষকে অভিভাবক হিসেবে পাশে পাওয়া আমাদের জন্য পরম গর্বের বিষয়।
নন্দিত টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,স্যারের এই জন্মদিন তাঁদের জন্য এক নতুন প্রেরণার উৎস। তারা চান,জনাব ফজলুল হক ফজলু এভাবেই সবার প্রিয় হয়ে দীর্ঘকাল তাদের ছায়া দিয়ে আগলে রাখবেন। সংবাদ ও বিনোদনের মাধ্যমে দেশের সেবা করার যে লক্ষ্য তিনি নির্ধারণ করেছেন,তা বাস্তবায়নে তার সুযোগ্য নেতৃত্ব আরও দীর্ঘস্থায়ী হোক।
জন্মদিন উপলক্ষে"নন্দিত টেলিভিশন’ পরিবারের পক্ষ থেকে তাকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫