স্টাফ রিপোর্টার
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে বিএনপি-জোট মনোনীত প্রার্থী এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি (১ ফেব্রুয়ারি, রবিবার) ডিমলা উপজেলায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শত শত নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে, লখেজুর গাছ,প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তিনি ডিমলা উপজেলার বাবুরহাট বাজার থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। তারা বাবুরহাট বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন এবং খেজুর গাছে ভোট দিন,দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াও—খেজুর গাছকে জয়ী করো,সহ বিভিন্ন স্লোগান দেন।
গণসংযোগকালে মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সমস্যা-সম্ভাবনা শোনেন এবং নির্বাচিত হলে উন্নয়ন, কর্মসংস্থান ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগ শেষে ডিমলা উপজেলার শুটিবাড়ি মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
“আপনারা যদি খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ সেই গাছ থেকে শুধু ফলই নয়, রসও পাবেন এবং ছায়াও পাবেন।
তিনি আরও বলেন,এই আসনের মানুষ দীর্ঘদিন অবহেলিত। আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবো। পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গড়া এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখবো।