মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
বাবুর হাট বাজার ব্যবসায়ী শাখার আয়োজনে (৮ই মার্চ) রবিবার বিকালে বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, আকবর আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জাতীয় সংসদ সদস্য নীলফামারী-১ অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার-কে সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিলসহ ইফতার অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ডিমলা উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
হাফেজ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায়,
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। বক্তারা তাদের বক্তব্যে এলাকার উন্নয়নে এমপি আব্দুস সাত্তারের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুস সাত্তার উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ডিমলা উপজেলার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও তিনি আরও বলেন ভোটের আগে আমি ছিলাম দলিও জোটের মনোনীত প্রার্থী, কিন্তু ভোটের পরে আমি সকলের সংসদ সদস্য, তাই সকলের জন্য কাজ করতে চাই,
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান,বিশেষ আলোচক উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী রুকনুজ্জামান,বিশেষ অতিথি উপজেলা নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য, মাওলানা তাইয়্যেবুর রহমান, সদর ইউনিয়ন এর আমির, মাওলানা নুর মোবাশ্বের প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা অধ্যাপক মজিবুর রহমান। পরে উপস্থিত অতিথিদের নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।