জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আগামী ০৫ আগস্ট 'জুলাই বিপ্লব দিবস ২০২৫' উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও সার্বিক সফলতা নিশ্চিত করতে জগন্নাথপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব বরকত উল্লাহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জুলাই বিপ্লবী প্রতিনিধি দল।
রবিবার (৩ আগস্ট ২০২৪) বেলা ১২টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে অনুষ্ঠানটি সফল ও তাৎপর্যপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। ইউএনও বরকত উল্লাহ আগত প্রতিনিধিদের আন্তরিকতার প্রশংসা করেন এবং অনুষ্ঠান সফল করতে প্রশাসনের পক্ষে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন: জামাল উদ্দিন বেলাল, জসিম ইদ্দিন, রাহি কামালী, শিপন আহমদ, সাংবাদিক আলী হুসেন, সুলেমান আহমদ, আতিকুর রহমান কামালী, হোসাইন ছাবের, আরিফুল ইসলাম, নূর আলম তাহসান, শেখ নাহিদ, জুয়েল মিয়া, মহসিনুর রহমান গিলমান ও ইমন আহমেদ।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিরা জানান, "জুলাই বিপ্লব দিবস শুধুমাত্র একটি দিবস নয়, এটি গণতন্ত্র, স্বাধীনতা ও প্রগতির প্রতীক। এ উপলক্ষে আমরা একটি জাগ্রত প্রজন্ম গড়ে তুলতে চাই।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫