মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ
জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট অদ্য ৯/৩/২৬ ইং রোজ সোমবার জাতীয় সাংবাদিক সংস্হার অস্থায়ী কার্যালয় কালীবাড়ি মার্কেট এর চতুর্থ তলায় বিকাল ৪ থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আগামী ঈদ পরবর্তী ২৭শে মার্চ তারিখ সংগঠনের অভিষেক অনুষ্ঠান ও মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ-১ আসন মো:-মাজহারুল ইসলাম কে সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কে সফল করার লক্ষ্যে এই মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এ সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সম্মানিত সভাপতি সাংবাদিক মো,দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম পলাশ।
উক্ত মিটিংয়ে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম পরিকল্পনা সম্পর্কে সবার মতামত গ্রহণ করা হয়। এছাড়াও সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করা হয়। সংগঠনের সভাপতি,সেক্রেটারি সহ উপস্থিত সহকর্মীরা আগামীদিনে সাংগঠনিক ভাবে সংগঠন কে উন্নয়নের লক্ষ্যে এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধতা নিশ্চিত করন করার লক্ষ্যে,একত্রতা বজায় রেখে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটকে আরও এগিয়ে নেওয়ার দৃড় প্রত্যয় ব্যক্ত করা হয়। মিটিং শেষে সকল কে নিয়ে জয়কালী হোটেলে ইফতারের মধ্যে দিয়ে উক্ত দিনের কার্যক্রম শেষ হয়।