মাওলানা হোসাইন আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে
সুনামগঞ্জের জগন্নাথপুরে হিফযুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক মানের হিফযুল কুরআন মাদরাসা টিএম হিফযুল কুরআন একাডেমী জগন্নাথপুর সুনামগঞ্জ এর ছাত্রদের প্রতিযোগিতায় উৎসাহিত করার জন্য টিএম হিফযুল কুরআন একাডেমী জগন্নাথপুর সুনামগঞ্জ আয়োজন করেছে ত্রৈমাসিক হিফযুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ইসলাহী নসিহত ও দোয়া পরিচালনা করেন দরগাহে হযরত শাহ জালাল (রহঃ)জামে মসজিদের ইমাম ও খতিব, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি দরগাহ মাদরাসার নায়বে মুহতামিম শায়খ আসজাদ আহমদ। মোনাজাতে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সার্বিক সফলতার জন্য দোয়া করা হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, ছমির উদ্দিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫