• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ একদিন নারীর দিবস! সমান ভোটে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত রাব্বী ও সিয়াম, সম্পাদক মামুন মোহাম্মদ মনজুর আলম অনিক’র দুটি কবিতা খুলনায় মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পে জাল সনদ কেলেঙ্কারি অভিযুক্ত শনাক্তের পরও রহস্যজনক পুনর্বহাল ডিমলায় নবম শ্রেণির ছাত্রীকে পাঁচ ঘণ্টা আটকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা ঈদের সম্প্রীতির বার্তা ছড়িয়ে জগন্নাথপুরে ‘আজকের জনকথা’র পুনর্মিলনী সাংবাদিকতা, সমাজ ও উন্নয়ন ভাবনায় এক মঞ্চে স্থানীয় নেতৃত্ব জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুরে গণসমাবেশ জগন্নাথপুরে ক্লাসিক চেস ক্লাব ১৫তম সাপ্তাহিক দাবা টুর্নামেন্ট ও সংবর্ধনা অনুষ্ঠান ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে দেশের ৯ জেলায় দশটি স্বপ্নজয়ী পাঠশালায় অসহায় শিশুদের শিক্ষায় মানবিক দৃষ্টান্ত স্থাপন

জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার,জগন্নাথপুর

সুনামগ‌ঞ্জের জগন্নাথপু‌রে হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা আহ্বায়ক কমিটি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ এপ্রিল) বিকাল ৩টা জগন্নাথপুর বাজারে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলনের জগন্নাথপুর উপজেলার আহ্বায়ক রুবেল ভূইয়া’র সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মো, ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কমিটির সদস্য সচিব কাইয়ূম আহমদ।
বক্তব্য রাখেন নলুয়ার হাওরের কৃষক নুর আলম, আফজাল হোসেন, জুনেদ আহমদ ভুইয়া, আমির হোসেন, আনসার ভুইয়া, আনা মিয়া। মহিয়ার হাওরের কৃষক আখলুস মিয়া, দেলোয়ার হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী।

আরো বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর, উপজেলা কমিটির সদস্য শাহিনুর রহমান, জুনেদ আহমদ, ফয়সল, আশিক, শিফাত আহমদ, পাটলী ইউনিয়ন কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, সমাজকর্মী শাহাজাহান, মুরাদ চৌধুরী প্রমূখ।
বক্তারা বলেন, নলুয়ার হাওর, মহিয়ার হাওরসহ অন্যান্য হাওরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় বহু কৃষকের ধান তলিয়ে গেছে, সাথে তাদের স্বপ্ন ও তলিয়ে গেছে। তাদের ক্ষতিপূরণ নিরুপন করে ক্ষতিপূণ দিতে হবে, এই উপজেলায় খাল নদী খনন দ্রুত শুরু করতে হবে। বিশেষ করে নলজুর নদী খনন জরুরি। হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিয়মান ছিলো। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে তারা বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে হাওর ও নদী রক্ষা আন্দোলন নিয়মিতভাবে কাজ করছে।
তারা আরও জানান, বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অনিয়মের তথ্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু দৃশ্যমান কার্যকর কোন ব্যবস্থা নিতে দেখিনি।
পাশাপাশি বক্তারা আরো বলেন অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কৃষকরা সেই ধান আর রক্ষা করতে পারবেন কিনা শঙ্কায় আছেন। এই অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় পিআইসির কারণে কৃষকদের ক্ষতি হয়েছে, যারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে, এবং সুনামগঞ্জ থেকে তাদের অপসারণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd