শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে পবিত্র রমাদ্বান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে , আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার, ১০ রমাদ্বান, জগন্নাথপুরের ঐতিহ্যবাহী হারুন রশীদ হিরন মিয়া স্টেডিয়াম প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
আয়োজক সূত্রে জানা যায়, মাহফিলে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা ও সর্বস্তরের রোজাদারদের অংশগ্রহণের আশা করা হচ্ছে। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতেরও আয়োজন থাকবে।
উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ জানান, রমাদ্বানের তাৎপর্য তুলে ধরা এবং ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও এ আয়োজন করা হয়েছে। তাঁরা সকলকে যথাসময়ে উপস্থিত থেকে দোয়া ও ইফতার মাহফিল সফল করার আহ্বান জানান।