মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর
পারিবারিক বিরোধের জেরে মামলা দিয়ে আবু তাহের নামের এক ব্যক্তিকে হয়রানির প্রতিবাদে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামবাসী মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় শ্যামারগাঁও গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শ্যামারগাঁও গ্রামের আতিকুর রহমানের ছেলে আবু তাহের একজন নিরীহ মানুষ, তার ভাই আবু সুফিয়ানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে, এই বিরোধের সুযোগে শ্যামারগাঁও গ্রামের মৃত, মোক্তার উদ্দিনের ছেলে ফারুক মিয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্দনে আতিকুর রহমানের দুই ছেলের মধ্যে বিরোধ লেগে আছে । মানববন্ধনে বক্তারা আরও বলেন, আবু তাহের সহজ সরল স্বভাবের লোক, তাঁর বিরুদ্ধে নিজ গৃহে চুরি ডাকাতির মামলা দায়ের করেন তারই আপন মা' প্রধান সাক্ষী তাঁরই পিতা বৃদ্ধ অসুস্থ আতিকুর রহমান, গ্রামের কেউ জানেনা আবু তাহের নিজ বাড়িতে চুরি ডাকাতি করেছে। আপন ভাই ভাইয়ে মাঝে সম্পদের বিরোধ রয়েছে, বিষয়টি গ্রামের পঞ্চায়েত বারবার নিষ্পত্তির চেষ্টা করে আসছেন এমনকি প্রশাসনের মাধ্যমেও মিমাংসার চেষ্টা করে ফারুক মিয়ার জন্য পারিবারিক বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয়নি, এই ফারুক মিয়া আ,লীগের একজন সক্রিয় নেতা থাকাকালীন সময়ে থেকে তুচ্ছ বিষয় নিয়ে নিরীহ মানুষেদের বিরুদ্ধে একাধিক মামলা করে হয়রানি করেন।
শ্যামারগাঁও গ্রামের মানুষ নিরীহ আবু তাহেরের উপর দায়েরকৃত মামলার সুষ্ঠু নিরপেক্ষ ও মামলা প্রত্যাহার করার জন্য দাবী জানান। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্যামারগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী হাসান মিয়া, মাওলানা তবারক আলী, মাওলানা এহিয়া আহমদ, মাওলানা জুনেদ আহমদ, বিলাল আহমেদ, শামীম আহমদ, শায়েস্তা মিয়া প্রমুখ। অনুষ্ঠিত মানববন্ধনে শ্যামারগাঁও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫