নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীচর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (৩১ মে) বিকেলে কালনীচর গ্রামের মোবারক হোসেন মেন্দি ও রুয়েল মিয়ার মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ঘন্টাব্যাপী সংর্ঘষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি সহ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সংঘর্ষে গুরুতর আহত খালেদ মিয়া (৪৭) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫