নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একের পর এক মোবাইল চুরির ঘটনা ঘটেই চলছে। বুধবার (২ জুলাই) সন্ধ্যায় মিরপুর বাজারে মোবাইল সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ছেলের নাম লায়িন মিয়া। জানা যায়, জগন্নাথপুর হসপিটাল পয়েন্টে মোঃ শামীম মিয়া ও শিবগঞ্জ বাজারের দিপুর মোবাইল ফোন চুরি করে বিক্রির জন্য মিরপুর বাজার আসলে তখন সন্দেহ করে তাকে আটক করা হয়। মিরপুর বাজার কমিটির সভাপতি মোঃ বাদশা মিয়া ও সেক্রেটারি মোঃ শফিক মিয়া মিরপুর বাজারে মোবাইল চোর সন্দেহে একজন আটকের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ছবি: প্রতীকী
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫