শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইকড়ছই জামেয়া ইসলামিয়া হাফিজিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাইফুল ইসলাম হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত সিলেটে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মাওলানা সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে ইকড়ছই জামেয়া ইসলামিয়া হাফিজিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অসুস্থতার সংবাদে শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।
পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, প্রাক্তন শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিদের নিকট তাঁর দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক দোয়া প্রার্থনা করা হয়েছে। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন—এ কামনাই