শামসুন্নাহার সুমা, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে আজ ১৯ রমজান বিশিষ্ট ব্যক্তিদের সম্মানার্থে টাউন ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি চাঁপাইনবাবগঞ্জ -১ আসনের সংসদ ড.কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ - ২ আসনের সংসদ সদস্য ড.মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা আবু জার গিফারী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইফতার মাহফিলে সমগ্র দেশ,জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।
বক্তারা শেষে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সকল ক্ষেত্রে ঐক্য গড়ে তোলা,সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহবান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫