গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে ব্যাটারী চালিত রিক্সা উল্টে এক মহিলা যাত্রী গুরুতর আহত হয়েছেন। সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ২৪ ঘন্টাও জ্ঞান ফিরেনি। আহত মহিলার নাম সালমা বেগম। তিনি আলীর গ্রামের শাহাবউদ্দিনের স্ত্রী।
ঘটনাটি ঘটেছে ২৭ অক্টোবর দুপুরে পিরিজপুর সোনার হাট রাস্তার আলীর গ্রামের পাশে। জানা যায় সালমা বেগম একটি ব্যাটারী চালিত রিক্সায় বাড়ি যাচ্ছিলেন।হঠাৎ করে দ্রুতগতির রিক্সা উল্টে তিনি নীচে পড়ে মাথায় আঘাত পেয়ে নাক মুখ কান দিয়ে রক্ত বেরুতে থাকে।তাকে অজ্ঞান অবস্হায় গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক সিলেটে রেফার করেন। আহতের পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুর পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। দরিদ্র পরিবার তার চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন। এলাকাবাসী জানানা শিশু,অদক্ষ চালক দিয়ে অটো বাইক অটৌ রিক্সা চলাচলে যাত্রীরা শঙ্কাগ্রস্হ থকলেও সংশ্লিষ্টরা উদাসীন থাকায় বাড়ছে দূর্ঘটনা।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫