মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু), কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কিশোরগঞ্জ মডেল থানার এস,আই,রতন মিয়া, এস,আই,মামুনুর রশিদ ও এ,টি,এস,আই সাইফুল ইসলাম। ৩০ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বত্রিশ জিলানী মসজিদ সংলগ্ন পাক্কার মাথা থেকে চিনতাই এর উদ্দেশ্যে উৎপেতে থাকা মোঃ জুনায়েদ, পিতা- মো,ইকবাল,নুর মোহাম্মদ সম্রাট, পিতাঃ-মো,গোলাপ মিয়া অন্যদিকে মো,আশিক, পিতাঃ-মো,মন্নান মিয়া,মেহেদী হাসান অনিক, পিতাঃ-মো,সাব্বির আহামেদ মানিক, সাং হারুয়া এবং গাইটাল। এদের কে কিশোরগঞ্জ সদর হাসপাতালে এর সামনে থেকে চিন্তাই এর কাজে ব্যবহারিত ধারালো চা-পাতি,ছুরি ইত্যাদি সহকারে আটক করে কিশোরগঞ্জ মডেল থানার চৌকস পুলিশ। উক্ত থানায় অফিসার ইনচার্জ মো আবুল কালাম ভুইঁয়া সাংবাদিকদের কে জানায় এদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু হয়েছে যার মামলা নাম্বার ৩৭ এবং ৩৮ নং। পুলিশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে এইসব চুরি, চিন্তাই রোধের সর্বচ্ছো চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন।