• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন জামায়াতের আমীর ড শফিকুর রহমান কিশোরগঞ্জের ৩২ এলাকায় বৃদ্ধা মহিলা কে কোপাল ভাড়াটিয়া দম্পতি, স্বর্ণালংকার লুট প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকিয়া, যোগাযোগ কমিয়ে দেয়া স্বামীর সাথে গোপন ছবি, ভিডিও ফেইসবুকে প্রকাশ বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ঐতিহ্যের ধারায় প্রাণবন্ত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়া সদর ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত আব্দুল মন্নানের ইন্তেকাল কয়রা-পাইগাছায় ধানের শীষের ভোট চাইতে মাঠে বিএনপি লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযান: অস্ত্রসহ বাবুল ও ওয়ারেন্টভুক্ত আবু তাহের আটক স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে খুলনায় আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা সকল যল্পনা, কল্পনা এখন বাস্তবে পরিনতি লাভ করায় ধানের শীষের উচ্ছাস কিশোরগঞ্জে প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী আজীবন সম্মাননায় মনোনীত

কিশোরগঞ্জের ৩২ এলাকায় বৃদ্ধা মহিলা কে কোপাল ভাড়াটিয়া দম্পতি, স্বর্ণালংকার লুট

Reporter Name / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে নিজ বাসায় জহুরা মতিন (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে ভাড়াটিয়া দম্পতি। বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ নূরানী সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগীর ছোট মেয়ে মনিরা আক্তার রুমা কিশোরগঞ্জ মডেল থানায় একটি এজাহার দায়ের করেছে বলে জানা গেছে।

অভিযুক্ত ভাড়াটিয়া দম্পতি হলেন,সদর উপজেলার করমুলী বিন্নগাঁও গ্রামের বাসিন্দা মো.আসিফ (২৪) ও তানিয়া আক্তার (২০)। অন্যদিকে ভুক্তভোগী জহুরা মতিন জেলা শহরের বত্রিশ নূরানী সড়কের মৃত এম,এ মতিনের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, বত্রিশ নূরানী সড়কের বাসায় একাই থাকতেন জোহরা খাতুন। অভিযুক্ত মো.আসিফ (২৪) ও তানিয়া আক্তার (২০) দীর্ঘ চার মাস ধরে ভাড়া পরিশোধ না করে বাসায় বসবাস করছিলেন। ভাড়া চাইলে তারা গালিগালাজ ও হুমকি দিতেন। ঘটনার দিন দুপুরে বাসায় একা থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে জহুরা মতিনকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তিন লাখ টাকা মূল্যের স্বর্ণের কানের দুল ও হাতের বালা লুট করে পালিয়ে যায়।

ভুক্তভোগীর ছোট মেয়ে মনিরা আক্তার রুমা বলেন, আম্মাকে দুপুরে ফোন দিলে আম্মার গোঙানির শব্দ শুনতে পেয়ে দ্রুত বাসায় যাই। গিয়ে দেখি গেইটে তালা দেয়া। প্রতিবেশী ও স্থানীয়দের সহযোগিতায় তালা ভেঙে ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় আম্মাকে পাই। ভাড়াটিয়া দম্পতিও বাসায় নেই। পরে আম্মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক থানায় খবর দিলে পুলিশ হাসপাতালে আসে। পরে পুলিশ বাসায় যায়।

রুমা আরও বলেন, ভাড়াটিয়া দম্পতিকে ধরতে পারলে সবকিছু বের হয়ে আসবে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন,বুধবারে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd