• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকা থেকে আগত এক্সিকিউটিভ প্রডিউসার খালিদ এইচ. রাকিব (প্যাশন) সম্প্রতি খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ নিয়ামতপুরে খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত একাধিক বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া অনুষ্ঠিত তেলের কৃত্রিম সংকটের অভিযোগ: অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা চায় বগুড়াসহ সারা দেশের জনগণ জাল সনদে ছাতনাই উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বিএনপি নেতা! নেপথ্যে প্রধান শিক্ষক ও আ.লীগ নেতার ভূমিকার অভিযোগ “চাঁদনী রাতের মায়া” গাজীপুরে গাঁজা সেবন দেখে ফেলায় মাদ্রাসা ছাত্রকে হত্যা কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব — লায়ন গনি মিয়া বাবুল

কালিয়াকৈরে শিল্প পণ্য ও বানিজ্য মেলা অসামাজিক মুক্ত ও মাদকবিহীন, নিরাপত্তার চাদরে ঘেরা

Reporter Name / ৪৭৮ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) থেকে 

গাজীপুরের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে শিল্প পণ্য ও বানিজ্য মেলায় এখন ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। মেলায় শতাধিক স্টলে বিভিন্ন রকম পণ্য পাওয়া যাচ্ছে। মেলায় দর্শনাথীরা হরেক রকম পণ্য দেখতে ও কিনতে ব্যস্ত সময় পাড় করছেন। প্রেসক্লাবের উদ্যোগে মাদকমুক্ত পরিবেশে ব্যাতিত্রুমী আয়োজন। লটারী, জুয়া ও অনৈতিক কাজ বাদ রেখে মাদকমুক্ত পরিবেশে অর্থনৈতিক ও বিনোদনের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে মেলা প্রাঙ্গন।
মেলা সুত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর প্রেসক্লাব মাস ব্যাপী ওই মেলার আয়োজন করেছে। মহাসড়ক থেকে একটু ভিতরে প্রবেশ করলে দেখা যাবে মেলার আকর্ষনীয় দৃষ্টি নন্দন গেইট। মেলায় নারী উৎদোক্তা দিপার ঐতিহ্যবাহী গ্রামীন পিঠা সবার নজর কেড়েছে। এ ছাড়া খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও এম্বুলেন্স সার্ভিস।পানির ফোয়ারা ও ৮০ ফিট টাওয়ার লাইটিং মেলাকে আকর্ষনীয় করেছে। মেলায় রয়েছে বাহারি শোপিস, বাচ্চাদের খেলনা, ইলেকট্রনিকস সামগ্রী,ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন ইউনিক স্টল, দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির প্যাভিলিয়ন। এছাড়া গৃহস্থালি সামগ্রী ও খাবারের দোকান রয়েছে। মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়ে উচ্ছ্বাসিত বিক্রেতারাও। বিভিন্ন সামগ্রী কিনতে দেওয়া হচ্ছে নতুন নতুন ছাড়। আর শিশু ও বড় জন্য রয়েছে ভিন্ন ভিন্ন রাইড নাগরদোলা, সাম্পান, বেবী ট্রেন, ড্রাগন ট্রেন, জামপাড়, হাতি ঘোড়া, হানি সিং, স্লীপার, ভূতের বাড়িসহ বিভিন্ন বিনোদন। মেলার ভিতর নামাজ ও বাচ্ছাদের মাতৃদুগ্ধ পান করানোর আলাদা জায়গা। দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের ভিড় বাড়ছে প্রতিদিনই। মেলায় পাওয়া জিনিস পত্রের দাম সাধ্যের মধ্যে রয়েছে বিক্রেতাদের। মেলায় নিরাপত্তার জন্য রয়েছে পর্যাপ্ত পুলিশ ও মেলা কমিটির নিজস্ব ভলেন্টিয়ার সহ মেলা কমিটির সদস্য বৃন্দ।
গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মিনার উদ্দিন বলেন,মেলা বলতে আমরা বুঝি লটারি জুয়া নাচ গান এক কথায় অসামাজিক কিছু। কিন্তু কালিয়াকৈর প্রেসক্লাব সম্পূর্ণ অসামাজিক মুক্ত লটারি জুয়া মাদক ব্যতীত এই বাণিজ্য মেলার আয়োজন করেছে এজন্য কালিয়াকৈর প্রেসক্লাবকে ধন্যবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd