কলমে: দিলশাত জাহান দিশা
দুঃখ তো কারো আমন্ত্রণে আসে না,
অনাহূত অতিথির মতো,
জীবনের কোনো এক নির্জন বাঁকে,সে হঠাৎ চলে আসে।
চিরসুখী বলে এ ভুবনে কেউ নেই,
দুঃখ ঠিকই এসে কড়া নাড়ে,
হৃদয়ের নিভৃত দুয়ারে।
তাকে এড়িয়ে যাওয়ার কোনো মন্ত্র,
আজ পর্যন্ত হলো না আবিষ্কার, তাই মন আজ বড়ই নিরুপায়,বড়ই অসহায়।
তবুও, এই দুঃখকে সঙ্গী করেই, সুখের নীলপদ্ম ফোটানো কি অসম্ভব?
অসম্ভব কি, বেদনার ভাঁজে মুচকি হেসে বেঁচে থাকা?
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫