মোহাম্মদ মনজুর আলম অনিক
বেশ্যা যারা হয় একে ওকে স্বপ্ন দেখায়
রাত্রিতে একজন কে ভালোবাসে
দিবসের ঝলমলে আলোকে আরেক জনকে।
বেশ্যার চরিত্র এমনই হয়। কতো স্বপ্ন দেখালে তুমি
তুমি নিজেই বলো, একটা চিঠি
তুমি তোমার কত প্রেমিককে লেখো।
সহস্র প্রণয়ী দেয় তোমার সেই চিঠির উত্তর
আমি তো হতবাক হই, তুমিই বলো
এমন চরিত্র কি বেশ্যার নয়?
আমি কতবার, বারবার দিতে চেয়েছি তোমার চিঠির উত্তর
কিন্তু কি করবো আমি? হাজার হাজার
লুচ্চা ধরনের প্রেমিক তোমার।
সকলে বলে অনায়েশে
তোমায় নাকি ভালোবাসে।
কি অবাক কান্ড! তোমার দেরাজে দেখি
হাজার হাজার প্রেমীর চিঠি
সকলের সনে সমানভাবে
প্রণয় বিলাও সমানতালে
তুমি তো প্রেমের সাব্যসাচী।
এতোদিনে বুঝলাম আমি তোমার যুগল অক্ষি মাঝে
নেই কোন সমস্যার ছোঁয়া,
শুভ্র সাদা চশমা তোমার বেশ্যার প্রতিকি।
সত্যিই বলছি
কত যে তোমায় বাসতাম ভালো,
আমার প্রেম ব্যর্থ হলো
নিজে নিজেই ব্যর্থ হলো
দেখে তোমার কুকীর্তি।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫