কলমেঃ কাকলী রানী ঘোষ
নেতাজী সুভাষ চন্দ্র বসু নামটিতে জাগে
প্রাণে গর্ব,
অতীব মহান তিনি ভারত মাতার সন্তান,
সাহস, বুদ্ধিতে, জ্ঞানে অতুলনীয় মহান,
ভারতের স্বাধীনতা আন্দোলনের নায়ক,
ভারতবাসীর প্রিয় সন্তান নেতাজী সুভাষ,
তিনি দিলেন ডাক দাও রক্ত ভারত সন্তান,
স্বাধীনতার পতাকা উড়াবে ভারত দেব স্বাধীনতা,
কলকাতা থেকে দিল্লি কাবুল পেশওয়ার মস্কো থেকে বার্লিনে, সিঙ্গাপুর জাপান।
১৯৪৪ সালে দিলেন ডাক দিল্লি চলো বলে,
ভারতের স্বাধীনতার অগ্ৰনায়ক নেতাজী সুভাষ,
তিনি ছাড়া ভারতের স্বাধীনতা ছিল অসম্ভব,
নেতাজী মোদের গর্ব নেতাজী ভারতের প্রান,
নেতাজী মরেনি কখনো নেতাজী আছে যে বেঁচে,
ভারতবাসীর অন্তরে সম্মানের সাথে,
তার স্মরনে মাথা হয় নত, ভারত পতাকা উত্তোলন,
চিরকাল তিনি থাকবেন ভারতবাসীর অন্তরে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫