• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে হত্যা মামলার আসামীরা জামিনে মুক্ত বাদী পক্ষকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের গুরুত্বপূর্ণ মিটিং ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত কবিতাঃ রকমারী ভালোবাসা কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত হাজারো মানুষের অংশ গ্রহণে জগন্নাথপুরের বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভাষা সৈনিক ও নারী নেত্রী বেগম মাজেদা আলীকে সম্মাননা আজকে আমার জন্মদিন

কবিতাঃ রকমারী ভালোবাসা

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

কলমেঃ সাহেলা সার্মিন

পাগল পাগল মন দাপাখাপা হয়
মনের মানুষের জন্য,
বিরহে কাতর পানসে হয় দেহখানি
মুখে রচে না অন্ন।

মা-বাবার জন্যেও কেউ কেউ থাকে পাগল
জীবন তাদের ধন্য,
সন্তানের প্রতি ভালোবাসায় মায়ের জীবন
উৎসর্গ করে তার জন্য।

বাড়ি -গাড়ি-শাড়ি-গহনার প্রতি ভালোবাসায়
মানুষ হয় অন্ধ,
স্বামী সন্তান ছাড়াও ভালোবাসায় মত্ত
অনেকে হয় প্রিয় বন্ধু।

দুনিয়ার বুকে এতো এতো ভালোবাসায়
সৃষ্টি কর্তাকে যাই ভুলে,
সৃষ্টির প্রতি ভালোবাসার কথা
সৃষ্টি কর্তাই লিখে দিয়েছেন ভালে।

মাহে রমজান এসেছে আজ
ভালোবাস সৃষ্টিরে,
ইফতার করাও সেহরি খাওয়াও
দান সদকা দু’হাত ভরে।

অভাবীর পাশে থাকলে
সৃষ্টি কর্তাও হন খুশি,
অনাহারীকে পেট পুরে খাওয়াতে
আনন্দ ঢের বেশি।

অবনীর বুকে সকল সৃষ্টিকে ভালোবেসে
এতিমের মাথায় রাখলে হাত,
দয়াল নবীর আরশিতে খুশি
খুলে যেতে পারে বরাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd